Hot!

মির্যা‌ গোলাম কাদিয়ানীর নবুওয়ত দাবীর সরল প্রমাণ


এম.এন. সাকিব ভূঁইয়া: রাসুলে আকরাম (সা.)এর যুগ হতে এ পর্যন্ত ৩১ জন ব্যক্তি নিজেকে নবী দাবী করে । তাদের মধ্যে ভারতের পূর্ব পাঞ্জাবের  গুরুদাস পুরের মির্যা কাদিয়ানী ৩২তম ।
মির্যা‌ গোলাম কাদিয়ানী
 
কাদিয়ানীর নবুওয়তের দাবীর সুস্পষ্ট প্রমাণ জানাবো তাঁর রচিত গ্রন্থের রেফারেন্স দিয়ে ।উল্লেখ্য, মির্যা ‌কাদিয়ানী লিখিত সকল পুস্তক একত্রে করে ২৩ খণ্ডে রুহানী খাযায়েন নামক গ্রন্থ প্রকাশিত হয় । তা থেকে উদ্ধৃতি তোলে ধরা হল ।
মির্যা ‌ কাদিয়ানী বলেন, আমার দাবী, আমি নবী ও রাসুল ।(রূহানী খায়ায়েন ১৮/২২৯) তিনি আরো বলেন, যে আমাকে বিশ্বাস করে না সে কাফের ।(রূহানী খায়ায়েন ২২/২২৯)
উপরোক্ত মির্যা গোলাম কাদিয়ানীর দু’টি দাবীর মাধ্যমে সুস্পষ্ট প্রমাণীত তিনি নবুওয়তের দাবীদার ।
এ ব্যাপারে রাব্বুল আলামীন পবিত্র কোরআনের সূরা আহযাবের ৪০নং আয়াতে উল্লেখ করেন, তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী’ । অর্থাৎ নবী-রাসূলের আগমনের ধারাবাহিকতা মুহাম্মদ (সা.) দ্বারা সমাপ্ত হয়ে গেছে । এরপর আর কোনো নবী আসবে না ।



1 মন্তব্য(গুলি):

প্রিয় ভাই জান বলেছেন...

https://sakibplussalman.blogspot.com/2019/10/blog-post_2.html