Hot!

না ফেরা দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ইফরান খান

প্রয়াত বলিউড অভিনেতা ইফরান খান

গতকালই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সে। 
মাত্র চার দিন আগে তাঁর মা  জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। তবে বেশ কিছু  সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে  ভর্তি হলেন ইনফেকশন নিয়ে।আজ  সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
অগ্নিপত্র ডেক্স