Hot!

এই দিন নয় - প্রিয় ভাইজান

আমি কোথায় আছি কেউ কী জান
এই খানে আছি তো জানি, তবে
এটা কী? আমাকে বল-
উদারতা নেই, ভাল লাগাছে লালসায়
পণ্য-দাসে আমারা আমরাই এক জীব
সজীবতা নামে হচ্ছে মরমরে পাতা
এই দিন নয় পুরনোই চাই ।
ভালবাসাবেগ যেথায় মিলান-মেলা
অশ্রু ঝরে রাত-প্রভাতে-সাঁঝে আবেগে;
ওটা তুচ্ছ নয় বরং অনন্ত সুন্দর
রুপকথা বলো না বলো চিরায়াত পূর্বসূরী,
ওরা এমনই ছিলো 
নিরেট নিটোল মন
জবানে যার দলিলের দলিন
মানবতা চির মহিয়ান।
প্রতিযোগীতায় মত্ত তরাও ছিল-
এসবে নয়, আমরা যাতে আছি
ভিন্ন পুরো ভিন্ন যেমন:- 
কে কত কাকে দিতে পারা
কে কত উদার হতে পারে স্বার্থ বিনে
জীবন ভর এই মৌনপুত অহরহ।
এই দিন নয় পুরনো চাই 
ভালবাসাবেগ যেথায় মিলান মেলা
যেখানে নিঃশ্বাস ফেলি সুচিন্তায়
চির সুন্দর প্রিয়টির কাছে-
হাতে বুকে বাহুতে বালিশের পাশে
তেমনি দিন তেমনি স্বপন বিভোর;
এই দিন নয় পুরনো চাই।