Hot!

আটরশির দুই পীরজাদার হেলিপ্যাড নিয়ে দ্বন্দ্বে ১৪৪ ধারা জারি

এম.এন. সাকিব ভূঁইয়া: ফরিদপুরের আটরশি তথা বিশ্ব জাকের মঞ্জিলের পীরের দুই ছেলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।এদিকে ঘটনার সূত্রপাত, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল সংলগ্ন ফরিদপুর স্পিনিং মিল অভ্যন্তরে এক ভাই পৃথক হেলিপ্যাড নির্মাণ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।এদিকে ফরিদপুর সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী হালদার ১৪৪ ধারা জারির করেছেন বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার সকাল থেকে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আটরশি তথা বিশ্ব জাকের মঞ্জিলিশে ১৪৪ ধারা
 
জানা যায়, বিশ্বজাকের মঞ্জিল(আটরশি) সংলগ্ন একটি হেলিপ্যাড এরশাদ সরকারের আমল থেকে রয়েছে। তারপর এক ভাই মাত্র কয়েক’শ গজ দূরে ফরিদপুর স্পিনিং মিল অভ্যন্তরে আরও একটি হেলিপ্যাড নির্মাণ কাজ করার চেষ্টা করলে আরেক ভাইয়ের অনুসারীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। ফলে প্রশাসন  বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে। আরও জানায়, আটরশী হুজুরের বড় সন্তান মাহফুজুল হক মুজাদ্দেদীর আম মোক্তারনামা বলে জনৈক শহিদুল ইসলাম শাহিন বাদী হয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে একটি মামলা করেন। মামলায় জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার  রাত ১টার পর থেকে ফরিদপুর স্পিনিং মিল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।