এম.এন. সাকিব ভূঁইয়া: রাসুলে
আকরাম (সা.)এর যুগ হতে এ পর্যন্ত চার জন ব্যক্তি নিজেকে খোদায়ী দাবী করে । তাদের মধ্যে
ভারতের পূর্ব পাঞ্জাবের গুরুদাস পুরের মির্যা
কাদিয়ানী পঞ্চমতম ।
![]() |
| মির্যা কাদিয়ানী |
কাদিয়ানীর খোদায়ী দাবীর সুস্পষ্ট প্রমাণ জানাবো তাঁর রচিত গ্রন্থের রেফারেন্স
দিয়ে । উল্লেখ্য, মির্যা কাদিয়ানী লিখিত সকল পুস্তক একত্রে করে ২৩ খণ্ডে রুহানী খাযায়েন নামক গ্রন্থ প্রকাশিত হয়। তা থেকে উদ্ধৃতি তোলে ধরা
হল ।
মির্যা কাদিয়ানী বলেন, আমি স্বপ্নে দেখেছি যে, আমি স্বয়ং
খোদা । আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করছি যে, আমি তাই ।(এরপর বলেন) তাঁর খোদায়ী আমার মধ্যে
জোশ মারল । (আবার বলেন)আমার নিজের প্রাসাদ খসে পড়ল এবং রাব্বুল আলামীনের প্রাসাদ দুষ্টিগোচর
হতে লাগল এবং খোদায়ী প্রবলবেগে আমার মধ্যে দেখা দিল ।(রূহানী
খায়ায়েন ৫/৫৬৪ ও রূহানী খায়ায়েন ১৩/১০৩-৪)
উপরোক্ত থেকে বোঝা যায় মির্যা গোলাম স্বপ্নে দেখেন তিনি খোদা
কিন্তু পরবর্তীতে তিনি তা দৃঢ়তার সাথে বিশ্বাস
করেন তিনিই খোদা ।তাঁর মাঝে খোদায়ী প্রবল ভাবে দেখা দিন ।
এখানেই সুস্পষ্ট বোঝায়
মির্যা কাদিয়ানী বাস্তবীক খোদায়ী দাবীদার ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন