Hot!

ক্যাসিনোর মূল হোতা নেপালি নাগরিকদের পলায়ন




এম.এন.সাকিস ভূঁইয়া: ক্যাসিনোতে পরিচালনা কারী নেপালিদের পালিয়ে যেতে সহায়তা করেছিল একটি কিছু গোয়েন্দা কর্মকর্তা। আর তাদের সাথে সহয়তা করেছে পুলিশের একজন কনস্টেবলও ।
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করা গেছে। এদিকে পুলিশ বলছে, নেপালিদের পালাতে সহায়তাকারীদের পরিচয় তারা নিশ্চিত হয়েছে।
ক্যাসিনো পরিচালনার কাজে ঢাকায় প্রায় ১০০শের অধিক নেপালি থাকত। রাজধানীর সেগুনবাগীচায় তাঁরা বসবাস করত। সেখান থেকেও পালাতে সহায়তা করে কিছু পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা।
রবিবার ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবে পুলিশ যে অভিযান চালিয়েছে সেখানে ১৬ জন নেপালের নাগরিক সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
ঢাকার ক্যাসিনোতে নেপালি নাগরিকদের সম্পৃক্ততা পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী কাউকে আটক করেনি।
উল্লেখ্য যে, নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে বৈধভাবে ক্যাসিনো চালু করা হয়েছে। বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ৯টি এবং রাজধানীর বাইরে ২টি ক্যাসিনো আছে।
তবে নেপালের আইন অনুযায়ী, দেশটির নাগরিকরা ক্যাসিনোতে জুয়া খেলতে পারেননা। এই ব্যবস্থা শুধুই বিদেশী নাগরিকদের জন্য। 





বন্ধু গণ তোমার ফেসবুকে শেয়ার দাও