এম.এন. সাকিব ভূঁইয়া: রাসুলে
আকরাম (সা.)এর যুগ হতে এ পর্যন্ত ৩১ জন ব্যক্তি নিজেকে নবী দাবী করে । তাদের মধ্যে
ভারতের পূর্ব পাঞ্জাবের গুরুদাস পুরের মির্যা
কাদিয়ানী ৩২তম ।
![]() |
| মির্যা গোলাম কাদিয়ানী |
কাদিয়ানীর নবুওয়তের দাবীর সুস্পষ্ট প্রমাণ জানাবো তাঁর রচিত
গ্রন্থের রেফারেন্স দিয়ে ।উল্লেখ্য, মির্যা কাদিয়ানী লিখিত সকল পুস্তক একত্রে করে
২৩ খণ্ডে রুহানী খাযায়েন নামক গ্রন্থ প্রকাশিত হয় । তা থেকে উদ্ধৃতি তোলে ধরা হল ।
মির্যা কাদিয়ানী বলেন, আমার দাবী, আমি নবী ও রাসুল ।(রূহানী
খায়ায়েন ১৮/২২৯) তিনি আরো বলেন, যে আমাকে বিশ্বাস করে না সে কাফের
।(রূহানী খায়ায়েন ২২/২২৯)
উপরোক্ত মির্যা গোলাম কাদিয়ানীর দু’টি দাবীর মাধ্যমে সুস্পষ্ট
প্রমাণীত তিনি নবুওয়তের দাবীদার ।
এ ব্যাপারে রাব্বুল আলামীন পবিত্র কোরআনের সূরা আহযাবের ৪০নং
আয়াতে উল্লেখ করেন, তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী’ । অর্থাৎ নবী-রাসূলের আগমনের
ধারাবাহিকতা মুহাম্মদ (সা.) দ্বারা সমাপ্ত হয়ে গেছে । এরপর আর কোনো নবী আসবে না ।

1 মন্তব্য(গুলি):
https://sakibplussalman.blogspot.com/2019/10/blog-post_2.html
একটি মন্তব্য পোস্ট করুন