Hot!

বিশিষ্ট ইসলামি রাজনীতিবিদ মাওলানা আতাহার আলী (রা.) ওফাত দিবস


এম.এন. সাকিব ভূঁইয়া: আল্লামা আতাহার আলী রা. বিদগ্ধ ইসলামি রাজনীতিবিদ ।নেজামে ইসলামে পার্টির প্রতিষ্ঠাতা। তিনি সিলেটের বিয়ানীবাজার থানার গোঙ্গদিয়া গ্রামে ১৮৯১ সালে জন্ম গ্রহণ করেন ।

তিনি প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে করেন পরবর্তীতে ভারতের দু‘টি বিখ্যাত বিদ্যাপীঠ সাহারানপুর ও দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা লাভ করেন । তিনি উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্নিক রাহাবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রা. এর খেলাফত লাভ করেন ।

তাঁর হাতে স্থাপিত হয় কিশোরগঞ্জের  ‘আল জামিয়াতুল উমদাদিয়া’, ‘জামিয়া ইসলামিয়া’ মাদরাসা সহ ‘শহীদী মসজিদ’ ।

তিনি আওয়ামী মুসলিম লীগের(১৯৫৪) প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন ।মাওলানা ভাসানী ছিলেন সভাপতি আর শেখ মজিবুর রহমান ছিলেন যুগ্ম-সম্পাদক ।১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ব্যানারে নেজামে ইসলাম অংশগ্রহণ করে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় এ.কে. ফজলুল হক ছিলেন মুখ্যমন্ত্রী, মাওলানা আতাহার আলী ছিলেন বেসরকারি মন্ত্রী, শেখ মজিবুর রহমান ছিলেন কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রী ।

তিনি ‘মাসিক মুনাদী’, ‘সাপ্তাহিক নেজামে ইসলাম’ ও ‘দৈনিক নাজাত’ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ।

মহান এই  রাজনীতিবীদ জাতির রাহাবার দুনিয়ার মায়া ত্যাগ করে ১৯৭৬ সালে আজকের দিনে (৫ই অক্টোবর) ইন্তেকাল করেন ।তাঁর প্রতি জানাই বিনব্র শ্রদ্ধা ও ভালবাসা । মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে ।
সামাজিম যোগযোগ মাধ্যম গুলোতে শেয়ার দিন 

1 মন্তব্য(গুলি):

ঘুম বলেছেন...

জান্নাক বাসি করুক । আমিন