![]() |
| চিরচেনা-অচেনা - প্রিয় ভাইজান । ছবি: ইন্টারনেট থেকে নেওয়া |
ভয়ে ভয়ে কাবু
খাঁ খাঁ শহুরে রাস্তা
ট্রাফিকের পিপ পিপ নেই
রিক্সার কিং কিং নেই
যাবে খালি- বলবার নেই;
রাস্তায় বন্ধুর হাসাহাসি হতরামি নেই
প্রিয় টি স্টল যেন ধ্বংস হওয়া ঘর ।
চিরচেনা-অচেনা:
ভালবাসার নগর বিষাদ
হাজারো জনারন্য রাজপথ
পড়ে থাকা নিথর লাশ;
হাজার আলো বাতি কোথায় নিভেছে-
বাতির ফোয়া বন্ধ
পার্কগুলো বিরান শ্যামল
যুগল যুগল ভালবাসা গুম
ইশকুলে সকলটা বিছনায় একাময়
আর ব্যাঞ্চগুলো ভারাক্রান্ত
প্রিয় মাঠ যেন ধুধু হাহাকার
মসজিদের ঐ-
মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আসে-
মিনারের আজানের প্রিয় ধ্বনি
মসজিদের দ্বার যে আজ বন্ধ:
করতে পারিনা কতার বদ্ধ জোট
খোদা’তালার কাছ থেকে আজ-
রেহায় পাওয়ার আরজি ঘরোময়,
আমার আমার কাছে থেকে শুধু
অজস্র ক্ষণ...
আমি তুমি অদৃশ্য ত্রাসে বদ্ধ
যেন কারাগারের অভিশপ্ত জীবন ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন