এই যে এখানে দাঁড়িয়ে
উপড়ে ছাদ নেই
শুধু খালি বায়ুমণ্ডল বিশাল
কাক পক্ষী আর শুনশান নিরবতা
পৃথিবী এবার আরাম ফরমাচ্ছে
বহু দিন পর নানা অত্যাচার সহ করছে
আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন আর চীন
নির্মম নিপীড়ন দেখতে দেখতে পৃথিবী টায়াড
এবার একটু বিশ্রাম নিক
আমরা একটু সভ্য হই
মানবিক হই, আবেগের পূর্ণমান ব্যবহারে ব্যাক্ত করি
যাকে যেমন বলতে হয় বলি মানতে হয় মানি
যুগে যুগে যারা মোদের দীক্ষা পুরুষ সশ্রদ্ধ সম্মানে মানেে
উন্মুক্ত বেয়াদবি হোক মুক্ত
পৃথিবী এবার বিশ্রামেে
আমরা একটু সভ্য হই
এতেই যদি পৃথিবীর আরাম শ্রান্ত হয়
আর না হয় চলতে থাকুক যুগান্তর পার
আমরা না হয় অসভ্য রইলাম
আর পৃথিবী না হয়
চলল পৃথিবী আপন ইচ্ছে মহিমায়
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন