Hot!

সমাজ সেবক বা দানবীর হওয়া কত্ত সহজ দেখুন

প্রিয় ভাইজান: হা সত্যি-ই ভাই, দানবীর বা সমাজসেবী হওয়া এখন তোমার জন্য চারটি খানি ব্যাপার মাত্র। কল্প কথন নয় । এবার তুমিই হবে তোমার সমাজে অন্যতম সমাজসেবী বা দানবীর ।এবার তোমর বহু দিনের স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ । 

তুমি শুধু পাক্কা হিম্মত কর ।এখন তাহলে শুন–  এই ইংরেজি নববর্ষ ধুমধাম করে সেলিব্রেশন করার জন্য তুমি নিশ্চয় শত কিংবা হাজার টাকার আতস-বাজি পটকা ফুটানো  সহ নানা খাবার পার্টির ডিজে শোর আয়োজন করছ ? ১২.০১ থেকে শুরু করবে আর চলবে ঘন্টা দুয়েক বা রাত ভর । দেখতে দেখতে ঘন্টা ২ কিবা ৫ এর মধ্যে শেষ হচ্ছে তোমরা হাজার হাজার টাকা । এত করে কিছু বন্ধু উৎসাহ আর জাকজমক কিছু সেলফি পাবে আর কিচ্ছু নয়। 


তার চেয়ে বরং রাত ১২.১ থেকে শুরু করি গরিব বস্ত্রহীন পথবাসীর বস্ত্র দান কর আর তাদের সাথে কিছু মানবতাময়ী সেলফি তোল এতে সর্বজনের ভালবাসায় সিক্ত হবে তুমি  । বছরে পর বছর তোমাকে ঐ মানুষ গুলো হ্ণদয়ের মনিকোথায় ঠাঁই হয়ে রবে । সামাজিক ভাবে তোমরা হবে সবার কাছে সম্মানি ভালবাসর পাত্র । তো বন্ধুগণ আর দেরি কেন , এক্ষনি বেড়িয়ে পড়ি বস্ত্র কিনার জন্য। মনে রেখ প্রতিটি শীতবস্ত্রের বাজেট রাখবে ৭০ থেকে ১০০ টাকার মধ্যে ।

মনে রাখবা, যত কম টাকার দিয়ে যত বেশি বস্ত্র কেনা যায়, এতে করে বহু মানুষকে তুমি দান করতে পারবে। যত মানুষকে তুমি দান করতে পারবে ততই তুমি খ্যাতির শীর্ষে আরোহণ করতে পারবে।

এবার দেখলে তো  কত্ত সহজে দানবীর সমাজসেবী হওয়া যায় । আর যদি তুমি  চিরায়ত নিয়মে নয়া বর্ষ উদযাপন করতে তা হলে কী এত মানুষকে  অসহনীয় শীতবস্ত্র পেত ? কত মানুষের আরামের ত্রাণ কর্তা হয়ে গেলে তুমি ! তুমি তো প্রকৃত মানবতাবাদী।

সকল নবাগত মানবতাবাদীদের কে- পক্ষ থেকে জানাই  সু-স্বাগতম ও সর্বাঙ্গীক মঙ্গল কমনা করি । ভালো থেকো ।