Hot!

কালিম্পং ও তুমি - প্রিয় ভাইজান

কালিম্পং ও তুমি - প্রিয় ভাইজান

সুন্দর নিরব নিস্তব্ধ কালিম্পং
মনের লালসার চেয়ে আঁখি জুড়ায়!
মনের মতো মন পেয়েও পরোক্ষণে বিষাদ-
তোমার মতই অকাতরে আসতো জীবনে;
স্বার্থ হতো স্বার্থক, জীবন হতো দর্শনী অবলোকন
আবারও জন্মাতাম প্রকৃতির হয়ে প্রকৃতির জন্যে-
বহু অনেক মানুষ চুটিয়ে শিখতো স্বার্থ ছাড়া স্বার্থ
যন্ত্র ঘেরা যান্ত্রিক হৃদয়ে হতো শ্যামলা গোরস্তান;
শুধু তুমি হও- আমার কালিম্পং।